
আপডেট: May 4, 2023
বিজয় নিউজ:; বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘সমগ্র দেশে যে উন্নয়ন হয়েছে, তা থেকে বরিশাল সিটি বঞ্চিত। আমরা বরিশালে নাগরিকদের সেবা দিতে পারিনি, এটা দুঃখজনক। আর এ জন্যই আমি নতুন বরিশাল তৈরি করে নতুনভাবে সেবা দেওয়ার অঙ্গীকার করছি।’
আজ বৃহস্পতিবার সকালে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় খোকন সেরনিয়াবাত এ কথা বলেন।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আওয়ামী লীগের এই মেয়র পদপ্রার্থী আরও বলেন, ‘সংকীর্ণতা থাকা উচিত নয়। কেউ যেন অসম্মানিত না হন সেদিকে আমাদের খেয়াল থাকবে। এখানে মানুষকে কিছু দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য নয়। আমি নতুন বরিশাল গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা চাই।’
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মেহেরুন্নেসা বেগম, মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আফজালুল করিম, লস্কর নুরুল হক, আনিচ উদ্দিন শহীদ,প্রমুখ।
পরে খোকন সেরনিয়াবাত নগরের সদর রোডে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।