২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ধর্মপাশা সদর ইউপির উন্মুক্ত বাজেট সভা

আপডেট: জুন ৪, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা সদর ইউনিয়নে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল ৩১ মে বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কম্প্্েরক্স হল রুমে উন্মুক্ত বাজেট সভা অনুষ্টিত হয়। ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। ২০২৩-২৪ অর্থবছরের সম্ভাব্য বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত ইউপি সচিব বাবুল চৌহান। এতে সম্ভাব্য আয় ধরা হয় ১ কোটি ১৮ লাখ ৪ হাজার ৭৯০টাকা, ব্যয় ধরা হয় ১ কোটি ১৬ লাখ ৬১ হাজার ১৮২ টাকা। উদ্ধির্ধ (সমাপনী জের) ১ লাখ ৪৩ হাজার ৬০৮ টাকা।
উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হায়দার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনামুল হক, সাবেক ব্যাংকার হায়দার আলী ও একাধিক ইউপি সদস্যরা ওই ইউনিয়নের সার্বিক সমস্যার বিষয় চেয়ারম্যানকে অবহিত করেন।

129 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন