২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালের হিজলা উপজেলার সন্তান বিএম কলেজের মুসলিম হল থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: জুন ১৭, ২০২৩

বিজয় নিউজ::সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মুসলিম হলের একটি কক্ষ থেকে কলেজছাত্র মাইনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

(১৭ জুন) বিকেলে কলেজ অভ্যন্তরের ওই হল থেকে তার লাশ উদ্ধার করা হয়। বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায়।

মাইনুল ওই হলের থেকে সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষে পড়াশুনা করতেন। তিনি বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া এলাকার আব্দুল রহিম হাওলাদারের ছেলে। পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায় বলেন, টিন সেটের মুসলিম হোস্টেলের উপরের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পেয়েছি।

প্রাথমিক অবস্থান মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। আমরা লাশের সুরতহাল রিপোর্ট করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলতে পারবো। কি কারনে তিনি আত্মহত্যা করলেন তা এখন পর্যন্ত জানা যায়নি। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আমাদের কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষে তার লাশ পাওয়া গেছে। পুলিশ এই বিষয়টি দেখছেন।

276 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন