২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে ফিরছেন সাদিক আব্দুল্লাহ, কর্মীদের মধ্যে চাঙাভাব

আপডেট: জুন ২২, ২০২৩

বিজয় নিউজ:: মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অবশেষে বরিশালে আসলেন। সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তিন মাসের অধিক সময় ধরে তিনি রাজধানীতে অবস্থান করছেন। গত ১২ জুন নির্বাচন পূর্বাপর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশালে ফেরার কথা শোনা গেলেও তিনি আসেননি। এমনকি এই নেতা নৌকার মেয়রপ্রার্থী আপন চাচা আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের পক্ষে নেতাকর্মীদের জয় ছিনিয়ে আনতে নির্দেশনা রাখলেও ভোটের মাঠে তাকে দেখা যায়নি। ফলশ্রুতিতে দলীয় ঘরনার বিরোধী পক্ষ বলে আসছিল, মনোনয়ন বঞ্চিত সাদিক ক্ষুব্ধ হয়েছেন, অভিমানে বরিশালে ফিরছেন না এবং চাচার নৌকা ডুবাতে রাজধানীতে বসে প্রতিদ্বন্দ্বী ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থীকে বিভিন্ন মাধ্যমে উৎসাহিত করছেন। পাশাপাশি তাঁর পিতা আ’লীগ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ’র বিরুদ্ধেও অনুরুপ অভিযোগ তোলা হয়।
অভিযোগসমূহ উড়িয়ে দিয়ে হাসানাত আব্দুল্লাহ এবং তার পুত্র নৌকাপ্রার্থীকে বিজয়ী করতে ভূমিকা রেখেছিলো।

179 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন