
আপডেট: August 16, 2019
বগুড়া জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের আহ্বায়ক কমিটির সভা শেষে রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বগুড়া বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিকালে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে তারেক রহমানের বাসভবনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সেখানে সর্বসম্মতিতে মেয়াদোত্তীর্ণ বিএনপির সব উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
বগুড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জানান, বিকালে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আহ্বায়ক কমিটির সদস্যদের সম্মতিতে মেয়াদোত্তীর্ণ সব উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। চলতি মাসের শেষে কমিটিগুলো পুনর্গঠন করা হবে।