রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন

আপডেট: November 19, 2023

বিজয় নিউজঃঃ রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। বাসটি মিরপুর সুপার লিংক পরিবহণের বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

140 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন