
আপডেট: August 17, 2019
সিলেটের জৈন্তাপুর উপজেলায় হুজুর বেশ ধরে রেজওয়ান মিয়া (২৫) এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রেজওয়ান মিয়া জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের আহমদ আলীর ছেলে।
জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, গত ১৮ জুলাই এক তরুণী রেজওয়ান মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এরপর থেকে রেজওয়ান পলাতক ছিলেন। তাকে গ্রেফতার করতে থানার এসআই আজিজুর রহমান অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি পাঞ্জাবি,পায়জামা, টুপি, রুমাল পরে হুজুরের বেশ ধারণ করে বালিপাড়া গ্রামে গিয়ে আসামি রেজওয়ানকে গ্রেফতার করেন।
ওসি আরও জানান, গ্রেফতার রেজওয়ান এর আগেও অন্য একটি ধর্ষণ মামলায় কারাগারে ছিল। জামিনে বেরিয়ে সে আরেকটি ধর্ষণের ঘটনা ঘটায়। আসামি রেজওয়ানকে আগামীকাল রোববার আদালতে প্রেরণ করে তার রিমান্ড চাওয়া হবে