১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

নরসিংদী ছাগলের ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধা খুন

আপডেট: আগস্ট ১৮, ২০১৯

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনায় বেগম (৫৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে রায়পুরা উপজেলার চর-আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে। নিহত বেগম মরহুম আবুল কাসেম এর স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, বাড়ীর পাশের এক ধঞ্চা ক্ষেতের পাতা খেয়েছিলো বেগমের একটি ছাগল। ধঞ্চা ক্ষেতের মালিক আব্দুল বাছেদের ছেলে রায়হানের সাথে এ নিয়ে কথা কাটাকাটি হয় বেগমের। এক পর্যায়ে রায়হান ঘর থেকে একটি বটি-দা এনে মহিলার মাথায় এলো পাথাড়ি কুপাতে থাকলে ঘটনাস্থলেই বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে আমিরগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ মিনহাজ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্ঘে প্রেরণ করেন। বেগমকে মেরে ফেলার পর ঘটনাস্থল থেকে স্থানীয়রা হত্যার সাথে জড়িত ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

170 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন