
আপডেট: August 22, 2019
বরিশালে এক যুবতীকে গণধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধরনের ঘটনা ঘটেছে। পৃথক এই ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। ধর্ষন ও পর্নোগ্রাফি আইনে দায়ের হয়েছে পৃথক দুটি মামলা।
পুলিশ জানায়, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া এলাকায় জুয়েল মল্লিক ও লাকি বেগম দম্পত্তির বাসায় কয়েক দিন আগে আশ্রয় নেয় শরীয়তপুরের যুবতী (২৫)। যুবতীর বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় কয়েক বখাটে যুবক গত বুধবার সন্ধ্যায় আশ্রয়দাতার বাসায় হামলা চালায়। তারা আশ্রয়দাতা জুয়েলকে মারধর করে ঘরের একটি কক্ষে আটকে রাখে এবং পাশের ঘরে যুবতীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে যুবতীর সাথে আশ্রয়দাতাকে নগ্ন করে বসিয়ে ভিডিও ধারন করে। পরে তারা জুয়েলের ঘরের মালামাল লুটসহ যুবতীকে নিয়ে যায়।
কোতয়ালী থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান, ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণধর্ষণে অভিযুক্তদের মধ্যে ফরিদ নামে একজনকে গ্রেফাতর করে। বৃহস্পতিবার ওই যুবতীকে উদ্ধার এবং আল আমিন নামে আরেক অভিযুক্তকে গ্রেফতার করে । এ ঘটনায় ওই যুবতী বাদী হয়ে থানায় ৬জনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।