
আপডেট: September 11, 2025
স্টাফ রিপোর্টার ঃঃ বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যাত্রীবাহী দুটি ট্রলারের সংঘর্ষে বানারীপাড়া উপজেলার কৃষক দলের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বেপারী (৮০) নিহত হয়েছেন।তিনি (মান্নান) উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা। তবে নদী ভাঙনের শিকার হয়ে বর্তমানে তিনি স্ব-পরিবারে পাশের গরদ্বার গ্রামে বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিডিআরের অবসরপ্রাপ্ত সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বেপারী উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড় থেকে ছোট ট্রলারযোগে পূর্বপাড়ের বন্দর বাজারে যাচ্ছিলে
এসময় বিপরীত দিক থেকে আসা লাইনের যাত্রীবাহী বড় ট্রলারের সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে মান্নান বেপারীসহ কয়েকজন যাত্রী আহত হন। গুরুত্বর আহত মান্নান বেপারীকে স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও বলেছেন, এ ব্যাপারে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।