২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

হিজলায় কিশোরের লাশ -অভিযোগের তীর মোশাররফের দিকে

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬

বিজয় নিউজ  ঃঃ হিজলা এক কিশোরের লাশের সন্ধান মিলেছে। পরিবারের  অভিযোগের তীর পার্শ্ববর্তী মোশারফ বয়াতির দিকে।
উপজেলার হিজলা গৌরবদি ইউনিয়নের চর বিশর গ্রামের আনিচ রাড়ির পুত্র আরিফুল (১২) তারাবি নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে তার লাশের সন্ধান মিলেছে পার্শ্ববর্তী খয়রাত আলীর বিলে।
আরিফুল এর পিতা ইউনুস রারি জানান, তার ছেলেকে মোশারফ বয়াতি বৃহস্পতিবার সন্ধ্যায় তারাবি নামাজের উদ্দেশ্যে ডেকে নিয়ে যায়। এরপর থেকে খোঁজাখুঁজি করেও আরিফুলকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার ভোরে এলাকাবাসী জানায় বিলে একটি লাশ পড়ে আছে ।
শতশত লোক বিলের পাড়ে লাশ টিকে দেখছিল। আর বলছিলেন মোশারফ বয়াতি এমন কাজটি করতে পারছিল!
স্থানীয় শরীফ জামাদার জানান, প্রাথমিকভাবে লাশ দেখে মনে হচ্ছে হত্যা করা হয়েছে। কে বা কার এমন কাজটি ঘটিয়েছে তা বলা মুশকিল।
স্থানীয় ফারুক ফরাজী জানান, ঘটনা শুনে এসেছেন। এখানে শিশুটির লাশ পড়ে আছে। ধারণা করা হয়েছে শিশুটিকে কেউ হত্যা করেছে। বিষয়টি নিয়ে হিজলা থানাকে অবহিত করা হয়েছে। বেলা এগারোটা পর্যন্ত থানা কর্তৃপক্ষ এখানে পৌঁছে নি। স্থানীয় একাধিক ব্যক্তি জানান ইতিমধ্যে লাশ নিয়ে বাণিজ্য শুরু হয়ে গেছে। একটি পক্ষ হত্যা টিকে ভিন্ন খাতে নেয়ার জন্য জোর তদবির চালাচ্ছে।
ওসি (আদিল হোসেন)  হিজলা থানা জানান, ইতিমধ্যে তারা সংবাদ পেয়েছেন। সার্কেলে এসপি সহ ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করছেন।

335 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন