
আপডেট: March 9, 2026

বিজয় নিউজ :: হিজলায় ৯০ এর জাতীয়তাবাদী ছাত্রফোরাম এর উদ্দ্যেগে উপজেলার খুন্নাবাজার বিএনপির কার্র্যালয়ে ইফতার ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়জালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি স ম হুমায়ুন শিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফারুক খান, উপদেষ্টা অতিকুর রহমান আজাদ ও উপদেষ্টা বেল্লাল জমাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহুরুল হক নবু হাওলাদার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন প্যাদা, সহ-সাধারণ সম্পাদক আদিলুর রহমান আদিল। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মামুন আলম হাওলাদার, খোরশেদ আলম, ছাদেক হাওলাদার, মহসিন শিকদার,টিপু হাওলাদার, জব্বার সরদার প্রমুখ।
অনুষ্ঠানে আদিলুর রহমান জানান শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত মামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করেন। সেই সাথে বর্তমান দেশের প্রধানমন্ত্রী তারেক জিয়ার সুস্বস্থ্য কামনা করেন। হিজলা মেহেস্দিগঞ্জ কাজির হাট অঞ্চলের প্রতিমন্ত্রী রাজিব আহসানের সুস্থতা কামনা করেন।
তিনি আরও জানান, আমরা পরবর্তী দিনগুলোতে বিভিন্ন ইউনিয়নে ইফতার মাহফিল করার ইচ্ছা রাখি।