১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

হাতুড়ি যুদ্ধে -রণক্ষেত্র আলীগঞ্জ বাজার -আহত ২

আপডেট: মার্চ ২৪, ২০২৬

ফকির সাইফুল ইসলাম :;   হাতুড়ি যুদ্ধে রণক্ষেত্র আলীগঞ্জ বাজার আহত ২। ঈদ পরবর্তী দুইদিন যাবত হিজলার আলিগঞ্জ বাজারে চলছে বিএনপির দুই গ্রুপে হামলা পাল্টা হামলা। আতঙ্কে এলাকাবাসী।

দীর্ঘদিন বিএনপি দুটি গ্রুপ আলাদাভাবে এলাকায় ইয়াবা, গাজ, চাঁদাবাজি, সন্ত্রাসী করে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও ব্যবস্থা নেয়নি কেউ।
২৪ মার্চ মঙ্গলবার সকাল ৮ টায় রশিদ এখন পুত্র বাবুল আকন সহ একটি সন্ত্রাসী গ্রুপ প্রতিপক্ষ জামাল রাড়ি এবং তার পুত্র রাসেল রারিকে হাতুড়িপেটা করে। এতে পিতা পুত্র দুজনই আহত হয়। তাদেরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। এ নিয়ে আলিগঞ্জ বাজার তোলপাড়। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিজেদের রক্ষার্থে সাংবাদিক সম্মেলনের আয়োজন করছেন তারা।


আলিগঞ্জ বাজার ব্যবসায়ী খবির জানান,বাজারে চাঁদাবাজ যেই করুক, বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদেরকে প্রতিহ হত করা হবে। আমরা কোন দল বুঝিনা।
ধুলখোলা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক হারুন জানান, সন্ত্রাসীরা কোন দলের না। মাছ বাজারে ব্যবসায়ীর দোকানে মারধর করা হয়েছে। তাই ব্যবসায়ীরা নিজেদের রক্ষার্থে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছেন। তিনি নিজেও চান প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।
ধুলখোলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রাজ্জাক সরদার জানান, এরা প্রত্যেকে দলীয় কর্মী। দুটি গ্রুপে বিভক্ত হওয়ায় এদের রোধ করা কঠিন। এরপরে প্রশাসনের হস্তক্ষেপ অনেকটা দায়ী।
আলিগঞ্জ বাজার ব্যবসায়ী ও বিএনপি নেতা নজরুল ইসলাম জানান, এই গ্রুপটির অত্যাচার আমরা অতিষ্ঠ। এরা দলের খাটিয়ে নানা অপকর্ম করে যাচ্ছে। এদের এখনই থামানো উচিত।

167 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন