
আপডেট: এপ্রিল ২০, ২০২৬
আপডেট:
শাহজাহান খান বাবুগঞ্জ থেকে :সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাবুগঞ্জ-মুলাদীর কৃতি সন্তান এবং সাবেক স্পিকার ও সাবেক বিচারপতি মরহুম আব্দুল জব্বার খান এর কন্যা বেগম সেলিমা রহমানকে দলটির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১ নং সহ-সম্পাদক, জ্যেষ্ঠ আইনজীবী এবং বাবুগঞ্জ-মুলাদীর কৃতি সন্তান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন বেগম সেলিমা রহমান দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই মনোনয়ন দল ও দেশের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।
আমি বিশ্বাস করি, তিনি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।