২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

কাজীর দোকানে শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার, কর্তৃপক্ষ কিছুই জানেন না

আপডেট: এপ্রিল ২৫, ২০২৬

(কাজী মাওলানা কামাল হোসেন তার দপ্তরে কম্পিউটার নিয়ে বসে আছেন)

বিজয় নিউজ  ::
শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটারে চলছে কাজির দোকান। এ কেমন কারবার। শিক্ষার্থী বঞ্চিত কম্পিউটার শিক্ষা থেকে।
উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কাজী অফিসের কার্যক্রম চলছে শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার দিয়ে। কাজী কামাল হোসেন  বলছেন এমনিতেই নিয়ে আসছেন। আবার ফেরত দিয়ে দেবেন।
মাওলানা কামাল হোসেন মহিষখোলা দাখিল মাদ্রাসার শিক্ষক। একাধারে ১ নং হরিনাথপুর ইউনিয়নের কাজী (বিয়ের কাবিন রেজিস্টার)। মহিষ খোলা মাদ্রাসার শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত রেখে নিজের কাজী অফিসের ব্যবসা করে যাচ্ছেন তিনি। বছরের পর বছর শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটারে তার ব্যবসা চললেও ভুরুক্ষেপ নেই কর্তৃপক্ষের।  শিক্ষার্থীরা জানেন তাদের কম্পিউটার অচল। তবে কাজির দোকানে সচল।
অভিযোগ রয়েছে ফ্যাসিস্ট আমলে তিনি ছিলেন ক্ষমতাসীনদের দাপটে শিক্ষক। অঘোষিত নেতা। হালে একটি দলের হয়ে প্রভাব খাটিয়ে চলছেন তিনি। তাকে রোধ করা একটু কঠিন।
কাজির দোকানে কম্পিউটার বিষয় জানতে চাইলে মহিষ খোলা মাদ্রাসার সুপার আবুল কালাম জানান,বিষয়টি তার জানা নেই। কম্পিউটার শিক্ষক হাবিবুল্লাহ দেখভাল করেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।
হিজলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ জানান, বিষয়টি তার জানা নেই। শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যক্তির ব্যবহার আইনসিদ্ধ নয়। এ ধরনের কাজ হলে পরিদর্শন শেষে ব্যবস্থা নেবেন।
সরকারের শিক্ষাব্যবস্থায় কোটি কোটি টাকার অর্থ শিক্ষার্থীদের জন্য ব্যয় হচ্ছে। বিভিন্ন সময়ে এ সকল শিক্ষা  উপকরণ ব্যক্তি স্বার্থে ব্যবহৃত হচ্ছে। দায় নিচ্ছে না কেউ। যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবেন। এমনটাই দাবি স্থানীয়দের।

216 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন