৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

হিজলায় নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

আপডেট: মে ৮, ২০২৬

নিউজ  :: 
হিজলা উপজেলার দুর্গাপুর এলাকার সাধারণ মানুষ ভাঙ্গন রোধে মানববন্ধনের আয়োজন করেছেন। দুর্গাপুর বাজার ও সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের জানমাল ও জীবন রক্ষার তাগিদে মানববন্ধনের আয়োজন করেছেন স্থানীয়রা।
উল্লেখ্য হিজলা উপজেলা রক্ষা বাদের একাংশ এই দুর্গাপুর এলাকা। পুরাতন হিজলা লঞ্চঘাট থেকে হরিনাথপুর পর্যন্ত একটি প্রকল্প চালু ছিল। ইউনুস সরকার আমলে এ অংশটি বাদ দেয়া হয়। যে কারণে ব্যাপক ভাঙ্গনের মুখে বড়জালিয়া,লক্ষীপুর, শ্রীপুর এলাকা।

৮ মে শুক্রবার বিকেলে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দূর্গাপুর লঞ্চঘাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর এবং গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর পর্যন্ত নদী ভাঙ্গনলিত এলাকা রাক্ষুসে মেঘনার করাল গ্রাসে,প্রতি বছর বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন  আহ্বায়ক আলতাব হোসেন খোকন, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মাহাতাব সিকদার ও সদস্য সচিব কামাল হোসেন সরদার, সদস্য আলতাফ হোসেন সরদার, শীতল তালুকদার, রুমা বেগম, লোকমান হোসেন, কবির শেখ,সাজাহান স্বপন, খালেক খান, সহ অনেকে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তবে বলেন মাননীয় প্রধানমন্ত্রী, তারেক রহমান এবং নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের কাছে নদী নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দামি জানান। তাঁরা বলেন স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে এই অঞ্চলে রক্ষা করা কঠিন হয়ে পড়বে, নদীর তীরে থানারঘাট রক্ষায়   দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা । এলাকাবাসীর দাবি, অবিলম্বে স্থায়ী নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা না হলে এই অঞ্চল রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

102 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন