১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

হিজলায় গরু মোটাতাজাকরণে হরমোনের অপব্যবহার রোধে সচেতন মূলক অভিযান

আপডেট: মে ১৮, ২০২৬

বিজয় নিউজ  ::

বরিশাল জেলার হিজলা উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গবাদিপশু মোটাতাজাকরণে স্টেরয়েড ও হরমোনের অপব্যবহার রোধে একটি সচেতনতামূলক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন জনাব অভ্র জ্যোতি বড়াল, সরকারি কমিশনার (ভূমি)। তাঁর নেতৃত্বে উপজেলার কাউরিয়া বাজারের বিভিন্ন গো-খাদ্যের দোকান, ভেটেরিনারি ফার্মেসি এবং গো-খাদ্য প্রস্তুতকারক ফিড মিলসমূহে তদারকি করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্টেরয়েড ও হরমোন ব্যবহার করে গরু মোটাতাজাকরণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। বিশেষ করে জনস্বাস্থ্য, পশুর স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব এবং আইনি ঝুঁকি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও হিজলা ভেটেরিনারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুল হাসান। তিনি নিরাপদ ও প্রাকৃতিক উপায়ে গবাদিপশু মোটাতাজাকরণের গুরুত্ব তুলে ধরেন এবং খামারিদের সঠিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন।
এই ধরনের অভিযান অব্যাহত থাকলে ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

35 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন