৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

যুবদলের সহ-সভাপতি হলেন বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক

আপডেট: জুন ৫, ২০২৬

শাহজাহান খান বাবুগঞ্জ ঃ :বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন । অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন এ পদোন্নতিতে বরিশাল জেলা, বিশেষ করে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের বাসিন্দা।এর আগেও তিনি সাবেক কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বি এম বিশ্ববিদ্যালয় কলেজ এর সাধারণ সম্পাদক ছিলেন। সাবেক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ এবং সাবেক সহ-সভাপতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বরিশাল বিভাগ। বাবুগঞ্জের চাঁদপাশা স্কুল এন্ড কলেজে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এইচএম তছলিম উদ্দিন দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে যুবদলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে মনে করছেন স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা।এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন বলেন, আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে ধারণ করে যুবসমাজকে আধুনিক ও যুগোপযোগীভাবে সংগঠিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। দেশ, জনগণ এবং দলের স্বার্থে যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও মাদকমুক্ত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত হওয়ায় নিজ উপজেলা বাবুগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

281 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন