১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কারাগার থেকে জামিনে মুক্ত, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু

আপডেট: জুন ১৩, ২০২৬

শাহজাহান খান বাবুগঞ্জ  :‎বরিশাল -৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু দীর্ঘ প্রায় দুই বছর কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করেছেন। সম্প্রতি তিনি ঢাকার বিভিন্ন আদালতে চলমান প্রায় এক ডজন মামলায় জামিন মঞ্জুর হওয়ায় কারাগার থেকে মুক্ত হয়েছেন । দলীয় সূত্রে জানা গেছে,তার মুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দলীয় নেতাকর্মীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পোস্ট ও শুভেচ্ছা বার্তা প্রকাশ করছেন। স্থানীয় ও সুশীল সমাজ মনে করছেন, গোলাম কিবরিয়া টিপু এমপি থাকাকালীন সময় জনগণ শান্তিতে বসবাস ও চাঁদাবাজি মুক্ত পরিবেশে নির্বিঘ্নে দিনাতিপাত করছেন। তারা আরো জানিয়েছেন গোলাম কিবরিয়া টিপু একজন পরোপকারী দুর্নীতিমুক্ত এমপি ছিলেন। তার এহেন সুনামে রাজনৈতিক পরিস্থিতিতে মিথ্যা মামলায় তার নাম সংযুক্ত করে তাকে জেল খাটতে বাধ্য করা হয়। এমপি গোলাম কিবরিয়া টিপু রাজনৈতিক পরিস্থিতিতে গ্রেপ্তার হওয়ায় বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সাধারণ মানুষ তার মুক্তির জন্য দোয়া করেছেন।এমপি গোলাম কিবরিয়া টিপু কারাগার থেকে মুক্তি পাওয়ার জাতীয় পার্টি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির একাধিক নেতা জানান, গোলাম কিবরিয়া টিপু দীর্ঘদিন ধরে বরিশাল-৩ আসনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কারাবন্দি অবস্থাতেও তার প্রতি নেতাকর্মীদের সমর্থন অব্যাহত ছিল। জামিনে মুক্তি পাওয়ার খবরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।এদিকে, তার মুক্তির বিষয়ে বক্তব্য জানতে গোলাম কিবরিয়া টিপুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তিনি বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন