১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বাবুগঞ্জে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত

আপডেট: জুন ১৬, ২০২৬

শাহজাহান খান বাবুগঞ্জ ঃঃ দেশব্যাপী পাঁচ বছর মেয়াদি ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ ও ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ জুন) দুপুরে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের আয়োজনে বাবুগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা, উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা বেগম, সহকারী শিক্ষক আব্দুস সালাম সহ বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ ম্যানেজিং কমিটির সদস্যরা ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইউএনও বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যত্ন নেওয়ার আহ্বান জানান ইউএনও আসমাউল হুসনা ।

37 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন