
আপডেট: জুন ১৭, ২০২৬
ঝালকাঠি সংবাদদাতাঃঃ ঝালকাঠি শহরের কালীবাড়ি “মন্দির” পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র ধরের কন্যা “হিন্দু” ধর্ম ত্যাগ করে “মুসলিম” হয়েছেন।
গত ১ এপ্রিল বরিশাল আদালতের নোটারী পবলিক এডভোকেট সৈয়দ মাসুম মিয়ার সেরেস্তায় এফিডেভিট করে ধর্মান্তরিত হয়ে ঐশী ধর থেকে উর্মি আক্তার নতুন নাম নাম ধারণ করেছেন।
তার বর্তমান বয়স ১৯ বছর। “ইসলাম” “ধর্মের” প্রতি আকৃষ্ট হয়ে “ইসলামী” বিধানে জীবন যাপন করতে “ধর্মান্তরিত” হবার পাশাপাশি উর্মি আক্তার একজন “মুসলিম” যুবককে বিবাহ করেছেন। উর্মির বরের নাম আবদুল্লাহ আল মামুন পরশ। গত ২৭ এপ্রিল নলছিটির একটি কাজী অফিসে তাঁরা বিবাহ নিবন্ধন করেন।
এনিয়ে ঝালকাঠিতে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, ঝালকাঠি শহরের কালীবাড়ি “মন্দির” পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র ধরের কন্যা ঐশী আক্তার বরিশাল আদালতের নোটারী পাবলিকের মাধ্যমে গত ১এপ্রিল এফিডেভিট করে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ঐশী ধর থেকে নাম পরিবর্তন করে উর্মি আক্তার নাম রাখেন। এরপরে ৭এপ্রিল ওই নোটারী পাবলিকের মাধ্যমে ঝালকাঠি শহরের ১নং পশ্চিম চাঁদকাঠি ওয়ার্ড এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বশিরের পুত্র আব্দুল্লাহ আল মামুন পরশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নলছিটির দপদপিয়া ইউনিয়ন কাজী অফিসের মাধ্যমে ২৭এপ্রিল ইসলামী শরিয়াহ অনুযায়ী দাম্পত্য জীবন শুরু করেন।