
আপডেট: জুলাই ২৭, ২০২৬
আপডেট:
খবর বিজ্ঞপ্তি ঃঃ মৃত্যুর মুখোমুখী দাঁড়িয়ে
রক্ত পতাকায় লাগিয়ে
যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে
লাল সবুজ পতাকা উড়িয়ে।
যে বিজয় এনেছো তোমরা ।
কি করে যে ভুলি আমরা।
ও,,,,কি করে যে ভুলি আমরা,,,।

হাজার শহীদ দেশের তরে
চলে গেছে আজ পর পারে।
হাজার শহীদ জীবন দিয়ে
স্বৈরাচার আজ পতন করে।
নীরব গুমিয়ে তোমরা
কি করে যে ভুলি আমরা।
ও কি করে যে ভুলি আমরা।
হাজার যোদ্ধা দেশের টানে
বুকে গুলি অশ্রু চোঁখে
হাজার আহতো দেশের তরে
পঙ্গুত্ব আজ বরণ করে,
নীরব কাদছো তোমরা
কী করে যে ভুলি আমরা।
ও কি করে যে ভুলি আমরা।
হাজার মা কাদে চোঁখে
সন্তান কি আর ফিরবে বুকে,
হাজার বোন অশ্রু চোঁখে।
ভাই কি ফিরবে নিরব ঘরে,,
নিঃস্তব্ধ যে তোমরা।
কি করে যে ভুলি আমরা,
ও কি করে যে ভুলি আমরা।