২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

আগৈলঝাড়ায় বিএনপির নেতা জোরপূর্বক দোকানঘর দখল ও চাঁদাবাজির অভিযোগ

আপডেট: জুলাই ২৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাগধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান খান আপাং -এর বিরুদ্ধে জোরপূর্বক দোকান ঘর দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।এই ঘটনাটি ঘটেছে উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা বাজারে।

ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, গোপালগঞ্জের কোটালীপাড়ার সাজিদ খান বাগধা বাজারে নিজ নামীয় একটি দোকান ঘরের প্রকৃত মালিক। দীর্ঘদিন ধরে অভিযুক্ত আহসান খান আপাং ওই দোকানটি ভাড়া নিয়ে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছেন। সম্প্রীতি দোকান মালিক সাজিদ খান ব্যবসা করার জন্য দোকান ভাড়াটিয়া আহসান খানকে দোকান ছেড়ে দিতে বলায় দোকান ছাড়বেনা উল্টো দোকান ছাড়ার বিনিময়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অপরদিকে বাগধা বাজারের লোকমান শাহ এর ২টি দোকান দখল করে রেখেছেন এই বিএনপি নেতা।
এ ঘটনায় দোকান মালিক সাজিদ খান ও লোকমান শাহ বাদী হয়ে সম্প্রতি আগৈলঝাড়া থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় পর বিএনপি নেতা তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি এবং ক্ষমতাসীন দলের দাপট দেখিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার হুমকি দেন। বিএনপি নেতার এহনো সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে গত ২৭ জুলাই আগৈলঝাড়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগী সাজিদ খান ।
স্থানীয় সূত্রে জানা যায় এই বিএনপি নেতার বিভিন্ন অপকর্ম নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও অদ্য পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।এ কারণে বাগধা ইউনিয়নবাসী সন্ত্রাসী বিএনপির নেতার কাছে আজ জিম্মি হয়ে পড়েছে

34 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন

আরও পড়ুন