১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট: জুলাই ৩১, ২০২৬

স্টাফ রিপোর্টারঃঃ বরিশাল: গণমাধ্যমের জবাবদিহিতা ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে বরিশাল টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যম কমিশনের জন্য আমরা জরুরিভাবে কাজ করছি। আশা করি, স্বল্প সময়ের মধ্যেই জাতীয় পর্যায়ে এর একটি খসড়া প্রস্তুত হবে। সেটি সরকার ও মন্ত্রিসভার কাছে উপস্থাপন করা হবে। আমরা একটি গ্রহণযোগ্য কমিশন গঠন করতে পারব। একবার কমিশনটি গঠিত হলে সৎ সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য আমাদের হাতে একটি শক্তিশালী কাঠামো তৈরি হবে। একই সঙ্গে অসৎ সাংবাদিকতার বিরুদ্ধে এটি কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।”
সভায় উপস্থিত ছিলেন বরিশাল টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলার ব্যুরো প্রধান হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহীন, জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশ এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ।
এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বিজয় নিউজের প্রকাশ, দৈনিক যুগান্তরে বরিশাল ব্যুরো রিপোর্টার  ও বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক  মোঃ নাসির উদ্দিন, দৈনিক আজকের পরিবর্তন-এর সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, এবং নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান শাহীন হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ।

47 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন

আরও পড়ুন