
আপডেট: August 18, 2026

হিজলা প্রতিনিধি ::
বড়জালীয়া ইউনিয়ন উত্তর শ্রীপুর গ্রামের আব্দুল খালেক দেওয়ানের পুত্র মোঃ রিফাত দেওয়ান এবং পার্শ্ববর্তী গুয়াবাড়িয়া এলাকার মিতু নামের এক মেয়ের সাথে কুকর্মে লিপ্ত হয়। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে আটকে ফেলে।
মিতু ওরফে মিম জানায়, এক বছর যাবত রিফাতের সাথে তার সম্পর্ক। বিষয়টি রিফাত পরিবার আগে থেকেই জানতো। আজ রিফাতের ডাকে তিনি এখানে আসেন। স্থানীয় জনতা আপত্তি করা অবস্থায় রিফাত এবং মিতুকে পুলিশের হাতে তুলে দেয়। অবশেষে পাঁচ লাখ টাকার দেনমোহরে তাদের বিয়ে হয়।
স্থানীয়দের দাবি, রিফাত মিতুর সম্পর্ক দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে এরা বিভিন্ন এলাকায় পরিবেশ নষ্ট করে অনৈতিক কাজ করছিল। সোমবার রিফাতের খালি বাড়িতে মিতুকে ডেকে আনে। সেখানেই বাধা হয়ে দাঁড়ায় এলাকাবাসি।
এসআই মাহতাব জানান, অভিযোগের ভিত্তিতে তাদের থানায় নিয়ে আসা হয়। ভয় পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়। পাঁচ লাখ টাকার দেনমোহরে কাজীর মাধ্যমে বিয়ে হয় তাদের।