স্কুল ধ্বসে শিক্ষক আহত আতঙ্কে শিক্ষার্থীরা – ক্লাস বন্ধ

আপডেট: August 27, 2026

হিজলা প্রতিনিধি  ::
স্কুল ধ্বসে শিক্ষক আহত। আতঙ্কে অর্ধশত শিক্ষার্থী। ৭৫ নং উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৭ আগস্ট বুধবার এ ঘটনা ঘটে । বিল্ডিং এর ছাদ ধ্বসে পরে শিক্ষক প্রসেনজিৎ আহত হয়েছে । পুরো স্কুল জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে ২০০১ সালে স্কুল বিল্ডিংটি প্রতিষ্ঠা করা হয়। মেরামত ও সংস্কারের অভাবে এটি এখন জীর্ণশীর্ণ। নড়বড়ে বিল্ডিং, ঝুঁকি নিয়ে ক্লাস পরিচালনা করছেন শিক্ষকগণ। বৃষ্টি এলেই ছাদ চুইয়ে পড়ছে পানি। স্কুল কর্তৃপক্ষ বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলেও কাজের কাজ কিছুই হয়নি। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমন মন্তব্য করছেন স্কুল প্রধান শিক্ষক রিনা রানী হালদার।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার রোমান্স আহমেদকে  ফোন করে পাওয়া যায়নি।
বিদ্যালয়ের সাবেক সভাপতি আকতার হাওলাদার জানান, স্কুলটির দুর্দশার বিষয় বারবার প্রশাসনকে অবহিত করা হলেও কাজে আসেনি। আমাদের শিশুরা ঝুঁকির মধ্যে ক্লাস করছে। সময় মত মেরামত না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

152 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন