হিজলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট: September 1, 2026

হিজলা প্রতিনিধি  ::
যথাযোগ্য মর্যাদায় হিজলা উপজেলায় বিএনপি ৪৮ তম বার্ষিকী পালিত হয়েছে। এতে অংশ নেন হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা থানা বিএনপির যুগ্ম  আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ মনির হোসেন, সদস্য সচিব আলতাফ হোসেন খোকন দপ্তরী, যুবদল সদস্য সচিব আমির হোসেন বাগা, স্বেচ্ছাসেবক দল আহবায়ক আসাদুজ্জামান খান সজল,  ছাত্রদল আহ্বায়ক মহসিন সিকদার সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এদিকে প্রতিষ্টা বাষিকিতে ৬ টি ইউনিয়ন আলাদা আলাদা ভাবে মিছিল করে। চোখ পড়ার মতো মিছিল ছিল হিজলাগৌরব্দী ইউনিয়নের । ৩টি গ্রুপে এরা উপজেলায় অংশ গ্রহন করে।
দলটি উপজেলার খুন্নাবন্দর থেকেমিছিল বের করে  হিজলা উপজেলা পরিষদ মাঠে এসে শেষ করে।

57 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন