
আপডেট: September 3, 2026
কামরুল হাসান রাসেলঃঃ বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এবং পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বরিশাল পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন বিষয় এবং গণমাধ্যম ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন দৈনিক ভোর পত্রিকার সম্পাদক এস এম রফিকুল ইসলাম এবং বিজয় নিউজের প্রকাশক ও দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো রিপোর্টার মো. নাসির উদ্দিন।
মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ বরিশাল মহানগরীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং নাগরিকদের মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে পুলিশের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন বিষয়ও পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। দায়িত্বশীল সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বরিশালের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে মোকাবিলা করার বিষয়টি গুরুত্ব পায়। সাংবাদিক নেতৃবৃন্দও জনগণের স্বার্থে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের সহযোগিতা করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সাংবাদিক নেতৃবৃন্দ বরিশাল পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহকে ফুলেল শুভেচ্ছা জানান।