
আপডেট: September 3, 2026
শাহজাহান খান বাবুগঞ্জ থেকে : বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডে যাত্রা শুরু করল সুস্বাদু মিষ্টি ও ঐতিহ্যবাহী বগুড়ার দধির নতুন ঠিকানা ‘কিছুক্ষণ সুইটস অ্যান্ড বগুড়ার দধি ঘর’শুভ উদ্বোধন হয়েছে ।বুধবার (১ সেপ্টেম্বর)আসর নামাজের পরে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।নতুন এই প্রতিষ্ঠানে বগুড়ার বিখ্যাত দধিসহ বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি ও মিষ্টান্ন পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্রেতা ও অতিথিদের জন্য ছিল বিশেষ আয়োজন।
প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ রহমাতুল্লাহ জানান, গুণগত মান সুস্বাদু খাবার ও আন্তরিক সেবার মাধ্যমে রহমতপুরবাসীর আস্থা অর্জন করাই তার মূল লক্ষ্য। প্রতিষ্ঠানের ম্যানেজার নুরুদ্দিন খান বলেন, এখন আর কষ্ট করে বরিশালে যেতে হবে না উন্নত মানের যদি ও মিষ্টির জন্য। অল্প সময়ের মধ্যে মানুষের চাহিদা পুরনের জন্য নতুন আঙ্গিকে আনা হয়েছে কিছুক্ষণ সুইটস অ্যান্ড বগুড়ার দধি ঘর। স্থানীয় মানুষের পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে।