বরিশাল ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, এ কেমন নির্মম পৃথিবী!

আপডেট: September 9, 2026

স্টাফ রিপোর্টার ঃঃ বরিশাল নগরীর ময়লার স্তূপে পড়ে ছিল দুই নবজাতকের মরদেহ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ময়লা অপসারণের সময় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা মরদেহ দুটি দেখতে পান।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ময়লার স্তূপে নিষ্পাপ দুই নবজাতকের মরদেহ পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কীভাবে, কখন এবং কারা ওই দুই নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে—তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। নবজাতক দুটির পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের প্রশ্ন, পৃথিবীর আলো দেখার আগেই বা আলো দেখেই কেন এমন নির্মম পরিণতি? কার অবহেলা কিংবা নিষ্ঠুরতায় দুই নবজাতকের মরদেহ ময়লার সঙ্গে ফেলে রাখা হলো—এর উত্তর খুঁজে বের করার দাবি উঠেছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, নবজাতক দুটির পরিচয় শনাক্ত এবং মরদেহ ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন নগরবাসী।

26 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন