বাবুগঞ্জ উপজেলা ইউএনওর ব্যতিক্রম উদ্যোগ

আপডেট: September 13, 2026

শাহজাহান খান বাবুগঞ্জ থেকে :বরিশালের বাবুগঞ্জ উপজেলা ইউএনওর ব্যতিক্রম উদ্যোগে বাবুগঞ্জকে মডেল উপজেলা গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমল হুসনা ইতিমধ্যেই বাবুগঞ্জবাসীর মন জয় করে নিয়েছেন তার অদম্য কর্ম স্পৃহার মাধ্যমে।প্রধানমন্ত্রী তারেক রহমান যেদিন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও গাছ লাগান ঘোষণা দিয়েছেন সেদিন থেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কখনো তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করছেন আবার কাচি হাতে জঙ্গল পরিষ্কার করছেন। কচুরিপানায় বন্দি থাকায় রাজারবের খাল থেকে নিজ হাতে খালের কচুরিপানা পরিষ্কার করছেন।
এছাড়াও তিনি প্রতিদিন সকল বিদ্যায়গুলো নিয়মিত পরিচ্ছন্ন অভিযান এবং শিক্ষার্থীদের সাথে শিশুসুলভ মনভাব পোষণ সকলকে মুগ্ধ করেছে।
প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলাকে রোল মডেল হিসেবে সারা বাংলাদেশে উপস্থাপন করার আপ্রান চেষ্টা করে যাচ্ছেন।স্থানীয় সুশীল সমাজ বলেন একজন নারী নির্বাহী কর্মকর্তা হয়েও তার অদম্য সাহস ও সুশৃঙ্খলা কে একজন পুরুষকে হার মানিয়েছেন। তার অদম্য সাহসকে দেখিয়ে দিয়েছেন নারীরাও পারে।

27 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন