এরশাদের আসনে উপ-নির্বাচনের তফসিল মঙ্গলবার

আপডেট: August 26, 2019

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের তফসিল আগামীকাল ঘোষণা হতে পারে। মঙ্গলবার এ বিষয়ে নির্বাচন কমিশন বৈঠকের শেষে কমিশন সচিব এ তফসিল ঘোষণা করতে পারেন বলে ইসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর গত ১৬ জুলাই আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করা হয়।
ইসি কর্মকর্তারা বলছেন, নিয়ম অনুযায়ী আসন শূন্য হওয়ার দিন থেকে ৯০ দিন গণনা করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে।

155 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন