ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ও নিসচা জেলা কমিটির অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট: October 15, 2026

ঝালকাঠি প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) ঝালকাঠি জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় ঝালকাঠির একটি কনফারেন্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।সভায় আসন্ন দুর্গাপূজায় ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পূজামণ্ডপ-সংলগ্ন সড়কে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা।নিসচা ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মো. মেহেদী হাসান শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন নিসচা বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী। ঝালকাঠি জেলার সভাপতি মোঃ মেহেদী হাসান শাহীন, সাধারণ সম্পাদক তন্ময়, সফিকুল ইসলাম হিরু, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম শাহীন, সুমন শিকদার, মিরাজ, হৃদয়, দীপক, পিয়াল, রানা, ফয়সাল, সহ আরো অনেকেসভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযথভাবে উদযাপন এবং ঝালকাঠি জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সফল করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ জন্য ব্যক্তি, পরিবার, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

36 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন