একসাথে দুই প্রেমিকাকে বিয়ের ভিডিও ভাইরাল

আপডেট: August 31, 2019

দুই পাশে দুই প্রেমিকাকে নিয়ে বিয়ের আসরে বসে পড়লেন যুবক। সম্পন্ন হলো বিয়ের যাবতীয় পরম্পরা। আর একসাধে দুই স্ত্রীকে আপন করে নিলেন যুবক। ঠিক এতটাই সহজভাবে ঘটে গেল একটা বিয়ে!

ঘটনাটি ঘটেছে ১৭ আগস্ট ইন্দোনেশিয়ায়।

বিচিত্র এ বিয়ের ভিডিও ফেসবুকে পোস্ট করেন জনৈক এক নারী। এরপর থেকে ভাইরাল হয়ে যায় সেটি।

প্রশ্ন স্বভাবতই উঠতে পারে, যে কেন ওই ব্যক্তি তার দুজন গার্লফ্রেন্ডকে একসাথে বিয়ে করে নিলেন?

উত্তর দিয়েছেন পাত্র নিজেই। জানিয়েছেন, কোনো একজন প্রেমিকা দুঃখ পাবে, এটা তিনি মেনে নিতে পারছেন না। আর সেই জন্যই এমন বিয়ে।

অবশ্য প্রেমিকারা এ বিয়েকে কীভাবে নিয়েছেন তা জানা যায়নি।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার বহু বিবাহ আইনসিদ্ধ প্রথা। আইন অনুযায়ী সেখানে একজন পুরুষের সর্বোচ্চ চারজন স্ত্রী থাকতে পারে।

157 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন