১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে বিএনপি নেতার জমি জামায়াত নেতার দখলে

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০১৯

বরিশালের মুলাদীতে জামায়াত নেতার বিরুদ্ধে এক বিএনপি নেতার জমি দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সফিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য নাসির উদ্দীন সরদার ও তার ভাই মহসিন সরদার জোরপূর্বক সফিপুর ব্রজমোহন গ্রামের মৃত জরিপ সরদারের ছেলে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আশরাফ আলমগীর সরদারের জমি দখল করে নেন।

বিষয়টি নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হলেও জামায়াত নেতার কাছ থেকে জমি দখলমুক্ত করা যায়নি।

আলী আশরাফ আলমগীর সরদার জানান, তার পিতা জরিপ সরদার ১৯৬০ সালে ব্রজমোহন মৌজায় ৭৮ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। প্রায় ২ বছর আগে আলমগীর সরদার তাদের জমি বিক্রয় করার কথা বললে জামায়াত নেতা নাসির সরদার চলমান দরে জমি কেনার প্রস্তাব দেন।

নাসির সরদার ক্রয়ের প্রস্তাব দিয়েই জমিতে গাছ রোপণ করে জমি দখল করে নেন। দীর্ঘ ২ বছরেও নাসির সরদার জমির মূল্য বাবদ কোনো টাকাও দেননি এবং জমি রেজিষ্ট্রি করেও নেননি।

আলমগীর সরদার স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে জমি দখলমুক্ত করার চেষ্টা চালান। কিন্তু নাসির সরদার ইউপি সদস্য হওয়ায় তার কাছ থেকে জমি উদ্ধারে ব্যর্থ হন তিনি।

এ ব্যাপারে নাসির উদ্দীন সরদার জমিতে গাছ রোপণের সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় মূল্যে জমি ক্রয়ের জন্য আলমগীর সরদারকে টাকা নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু সে টাকা না নিলে আমাদের কিছু করার নেই।

126 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন