
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯
বিজয় নিউজঃ
বরিশাল নগরীর থেকে একটি কোচিং সেন্টারের পরিচালকসহ পাঁচজনকে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক করা হয় । বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযান পরিচালনা করে।
ডিবির এসআই দেলোয়ার হোসেন বলেন, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডের ফেইথ শিক্ষা পরিবারের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সয়ম কোচিং সেন্টারের পরিচালক শামীম আহাম্মেদসহ তিনজনকে আটক ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-মো. শামীম আহাম্মেদ (৪০),বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মো. কাঞ্চন আলী তালুকদারের ছেলে মো. বাবুল তালুকদার (৪২) ও মো. মতিয়ার রহমান (৩২)। এদিকে ডিবির এসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে ২৫ নম্বর ওর্য়াডের নজরুল ইসলাম সড়কের একটি বাড়িতে অভিযান চালায়।
এ সময় ১৫০ পিস ইয়াবাসহ শিউলি বেগম (২৫) নামে এক নারীকে আটক করা হয়। দু’টি ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।