জামালপুরে বকশীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট: September 22, 2019

জামালপুরে বজ্রপাতে মৃত্যু
বিজয় নিউজঃ জামালপুরের বকশীগঞ্জে বজ্রপাতে লাল্টু মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাল্টু মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে লাল্টু মিয়া ক্ষেতে কাজ করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা লাল্টু মিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

148 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন