১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

নিজের বাসচাপায় প্রাণ গেল চালকের

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯

                 ছবি:           বিজয় নিউজ
বিজয় নিউজঃ   রাজধানীর সায়দাবাদে নিজের বাসচাপায় এক চালক নিহত হয়েছেন। নিহতের নাম জাহাঙ্গীর আলম (২৬)।

সোমবার রাতে সায়দাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে। তিনি সুরমা সুপার পরিবহন বাসের চালক।

সুপার পরিবহনের সুপারভাইজার মনির হোসেন জানান, জাহাঙ্গীর রাতে সায়দাবাদ বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে পাশে দাঁড়িয়ে ছিলেন।

তখন ওই বাসেরই হেলপার গাড়িটি ঘোরাচ্ছিলেন। এসময় পাশ দিয়ে আরেকটি বাস আসে। এতে তার নিজের বাস ও ওই বাসের মধ্যখানে চাপা পড়েন জাহাঙ্গীর।

গুরুতর আহতাবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আবদুল খান জানান, হাসপাতালে আনার আগেই ওই চালকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

124 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন