১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালে দূর্গা পূজায় ৬১৩ মন্ডপে সহযোগিতা দেবে প্রশাসন

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯

বিজয় নিউজ::   শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বরিশাল সিটি ও জেলার ১০ উপজেলার ৬১৩ টি পূজা মন্ডপে প্রশাসনের থেকে সকল ধরনের সহযোগীতা করা হবে। পূজা চলাকালীন সময়ে নাশকতামূলক কর্মকান্ডের ক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে।

পূজা মন্ডপে নিজস্ব স্বে”ছাসেবক সদস্য ও সরকারী নিয়ম অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করা সহ নিজস্বভাবে জেনারেটর রাখার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের প্রতি নিদেশ দেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। এছাড়া জেলা ও মহানগরের প্রতিটি মন্ডপের জন্য ৫ শত কেজি করে চাল বরাদ্ধ সহ ৬১৩ টি মন্ডপে সাড়ে ৩শ’ মেট্রিক টন চাল বরাদ্ধ রাখা হয়েছে সেই সাথে প্রতিটি পূজা মন্ডপের দায়ীত্বরত স্বে”ছাসেবকদের জন্য দেয়া হবে টি সার্ট।

মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যেগে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে তিনি একথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের উপ¯’পনায় সভায় আরো উপ¯ি’ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার আঃ রাকিব, নগর পুলিশ কর্মকর্তা, মুক্তিযোদ্দা সংসদ ডিপুটি কমান্ডার (বীর প্রতিক) মহিউদ্দিন মানিকসহ র‌্যাব, আনসার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন সরকারী কর্মকর্তা।

এসময় বক্তব্য রাখেন মানিক মূখার্জী কুডু, নারায়ন চন্দ্র দে নাড়ু প্রমূখ।

131 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন