হাওরে নৌকাডুবিতে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১০

আপডেট: September 24, 2019

বিজয় নিউজ::  সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকাডুবিতে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার রাত ৮টার পর উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকাটি ঝড়ের কবলে পড়লে ডুবে যায়। এতে চার শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি।

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। শুনেছি চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

154 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন