১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ পুলিশ সদস্যকে ধরলো বিজিবি

আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯

বিজয় নিউজ::  চুয়াডাঙ্গায় ৫৭ বোতল ফেনসিডিলসহ খায়রুল ইসলাম (৩৪) নামে এক পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় জীবননগর উপজেলার শিংনগর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটক পুলিশ কনস্টেবল খায়রুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি খুলনা পুলিশ লাইনে কর্মরত আছেন। অপরদিকে রফিকুল ইসলাম শিংনগর গ্রামের ওয়াছেদ আলীর ছেলে এবং স্থানীয় পত্রিকার সম্পাদকের ছোট ভাই।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের ধোপাখালী ক্যাম্পের নায়েক সুবেদার হুমায়ন কবিরের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় বিজিবি সদস্যরা শিংনগর গ্রামে স্থানীয় পত্রিকার সম্পাদক আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালায়ভ এ সময় ৫৭ বোতল ফেনসিডিলসহ তার ছোট ভাই রফিকুল ইসলাম ও পুলিশ কনস্টেবল খায়রুল ইসলামকে আটক কররা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হয়েছে।

রাজাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

140 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন