
আপডেট: October 1, 2019
সোনারগাঁও হোটেল। ছবি: সংগৃহীত
বিজয় নিউজ:: রাজধানীর সোনারগাঁও হোটেলের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।