
আপডেট: অক্টোবর ২, ২০১৯
বিজয় নিউজ:: বরিশাল যার ৩ পিয়াজ আড়ৎদারকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা ১২টায় নগরীর চকবাজার সংলগ্ন পিয়াজ পট্টিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসমা জাহান সরকার ও মনীষা আহমেদ।
নগরীতে পৃথক দু’টি মোবাইল কোর্ট অভিযান করা হয়।
এ সময় পেঁয়াজ পট্টিতে পেঁয়াজের আড়ৎ গুলোতে মূল্য তালিকার না থাকা সাথে বিক্রয়ের বেশী দরে বিক্রয় করা। এ সময় পেঁয়াজ পট্টির ১০/১২ টি আরদ মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় তিনটি আরদে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক জরিমানা করা হয়। বরিশাল বাংলা আড়ৎ হাটখোলার নান্নু হোসেনকে ৫ হাজার টাকা, রিয়াদ এন্টারপ্রাইজ হাটখোলার লিটন মৃধাকে ৫ হাজার টাকা এবং শিকদার বানিজ্যালয়ের রাম প্রসাদকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি আড়ৎদারদের বাজারে ইস্তিরশীল রাখার পাশাপাশি ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির জন্য বলা হয়।