১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

ভোলায় প্রতিপক্ষের হামলায় ভাংচুর ও লুটপাট

আপডেট: অক্টোবর ৪, ২০১৯

ভোলা প্রতিনিধি::  ভোলা সদর উপজেলার উওরদীঘলদী ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়েছে। ৩ নং ওয়াডের আমানউদ্দিন সিকদার বাড়িতে একটি হত্যা মামলাকে কেন্দ্র করে এ হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আমানউদ্দিন সিকদার বাড়ির শামসুদ্দিন সিকদারের ছেলে আব্দুল্লাহ মুন্না জানান গত ২১ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমার বাবার সাথে আমার চাচা মোস্তাফিজ মাস্টারের সাথে কথাকাটাকাটি হয়।

তর্কের এক পর্যায়ে আমার চাচা মোস্তাফিজ মাস্টার হাট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হন এবং ২২ এপ্রিল মৃত্যুবরন করেন। এ ঘটনার রেশ ধরে আমার চাচাতো ভাই আসিফ বাদী হয়ে আমার বাবা শামসুদ্দিন সিকদার সহ বাড়ির আরো ১১ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

মামলা দায়েরে পর থেকে আতংকে আমাদের ঘর সহ বাড়ির তিন ঘরে কোন লোকজন থাকতে পারে না। লোকজন না থাকায় আমার চাচাচো ভাই আসিফ এবং তার ভগ্নীপতি লোকজন নিয়ে কয়েকদফায় আমাদের ঘরসহ আরো ২ ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।হামলাকারীরা আমাদের ঘরের ফ্রীজ, টিভি সহ সকল মালামাল ভাংচুর করে ও ঘরে থাকা স্বর্ণালংকার লুটপাট করে।

পাশাপাশি তারা আমাদের অনেক গাছ কেটে বিক্রী করে দিয়েছে।
ঐ বাড়ির মিন্টু সিকদারের ছেলে কামাল হোসেন এবং আছমা বেগমের ভাই নিজামুল সিকদার ও আসিফের বিরুদ্ধে একই অভিযোগ করেন।

অভিযুক্ত আসিফ ও তার ভগ্নীপতি অভিযোগ অস্বীকার করে বলেন আমরা কারো ঘরে ভাংচুর করিনি বরং তারা নিজেরা ভাংচুর করে আমাদের নাম দিচ্ছে।

145 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন