১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালের বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গা পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার

আপডেট: অক্টোবর ১২, ২০১৯

বিজয় নিউজ::  কবি জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগারসহ বরিশাল নগরীর ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস।

শনিবার দুপুর ১২টার দিকে কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগার পরিদর্শন করেন তিনি। সেখানে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মো. মইদুল ইসলাম তাকে স্বাগত জানান। এ সময় পাঠাগার ঘুরে দেখেন রীভা গাঙ্গুলী দাস।

 

এর আগে সকাল সোয়া ১০টার দিকে নগরীর অক্সফোর্ড মিশন রোডের অক্সফোর্ড মিশন গির্জা পরিদর্শন করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখা ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের সঙ্গে সাক্ষাৎ করেন রীভা গাঙ্গুলী। এছাড়া গির্জার ফাদার এবং সিস্টারদের সঙ্গে মতবিনিময় করেন।

 

138 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন