১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশাল কোষ্টগাড ও জেলেদের মধ্যে সংঘর্ষ আহত ২

আপডেট: অক্টোবর ২১, ২০১৯

ফকির সাইফুল ইসলাম ,হিজলা:: হিজলার মেঘনা পারের কাকুরিয়া এলাকায় কোষ্টগার্ড ও জেলেদের মধ্যে সংঘর্ষে ২ জন গুরুতর আহত। এদের প্রত্যেককে অঞ্জাত স্থানে ভর্তি করা হয়েছে।

হিজলা থানা কোষ্টগার্ড কর্তৃপক্ষ মুখ খুলছে না। স্থাানীয় ইসমাইল সরদার জানায় গতকাল সোমবার দেরটার দিকে কোষ্টগার্ডের একটি গ্রুপ কাকুরিয়া বাজার এলাকায় আলাউদ্দিন দফাদার বাড়ি জেলেদের জাল সেলাই করা অবস্থায় তাদের জাল নিয়ে আসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে।

একপর্যায় স্থানীয় মহিলারা তাদের ধাওয়া করে। এতে করে উভয়ের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। পরবর্তীতে ধওয়া খেয়ে কোষ্টগার্ডে খলিল ও সোলায়মান নামের দুজন গুরুতর আহত হয়।

উভয়কে নিয়ে কোষ্টগার্ড দ্রুত স্থান ত্যগ করে। এ বিষয়ে হিজলা থানা কোষ্টগার্ডে সিসির সাথে আলাপকালে ভোলার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করে। পরবর্তীতে ভোলা কর্তৃপক্ষকে ফোন করলে তাও রিসিভ করেনি।

178 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন