হিজলায় মৎস্য অভিযানে অরাজগতা : রক্ষক যখন ভক্ষক

আপডেট: October 31, 2019

হিজলা প্রতিনিধি :: হিজলা উপজেলায় মৎস্য অভিযানের নামে চলছে অরাজগতা। রক্ষকগণ ভক্ষকের ভুমিকায়। অভিযানের শুরু থেকে চলমান সময় পর্যন্ত বিভিন্ন সময় মৎসদের কাছ থেকে মাছ সংগ্রহ করে নামকাওয়াস্তে এতিম খানায় মাছ বিতরণ করে বাছাই করা মাছ নিজেরাই গুদামজাত করছেন তারা।

অভিযোগ রয়েছে সয়ং হিজলা উপজেলা সহকারী মৎস্য কর্মকতা অনিল চন্দ্র দাস এবং চন্দ্র শখর বাবু নিজেই এ ব্যবসায় নিয়োজিত রেখেছেন তাদের। থাকেন জেলা পরিষদ ডাক বাংলোয় হিজলায়। নিজে সাধু সেজে নিজেরাই ফ্রিজ কিনে মাছ সংগ্রহ করছেন হিজলা উপজেলায় কেয়ারটেকার মন্নানের বাড়ি।

সুত্র দাবি করছেন হিজলার ওয়ালটন শো রুম থেকে বৃহদাকার ডিপ ফ্রিজ কিনে সোমবার রাত ১১টার দিকে শ্রীপুরের ডাকবাংলোর কেয়ারটেকার মন্নানের বাড়িতে উঠান।

ঐ রাতেই ফ্রিজ ভরে যায় ইলিশে। অভিযোগ বিষয় অনিল চন্দ্র দাস জানান কেউ অভিযোগ তরতেই পারে। তবে ঐ দিন অভিযান ছিল, সেখানে ১০ জনকে জেলে পাঠানো হয়।

143 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন