১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

সীমান্তে দেড় কোটি টাকার কষ্টিপাথর জব্দ

আপডেট: নভেম্বর ২৩, ২০১৯

বিজয় নিউজ:: নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাতে ওই উপজেলার নাজিরপুর বাজারের পাশে বাবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া নয়েল সরকারের ঘরে পুলিশ অভিযান চালিয়ে পাথরটি জব্দ করে।

এসময় পাচারকারি চক্রের অন্যতম হোতা নয়েল সরকার (৩৮) পালিয়ে গেলেও চক্রটির সদস্য মো. আলমগীর (১৯) নামের একজনকে আটক করা হয়ছে।

আটককৃত আলমগীর কলমাকান্দা উপজেলার ছয়টাক্কার ব্রিজ এলাকায় শাহজাহান মিয়ার ছেলে।

নয়েল সরকার (৩৮) কলমাকান্দার নলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্মৃতাকে বিয়ে করার সূত্রে ৯ বছর ধরে কলমাকান্দায় থাকেন। তিনি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের মৃত নির্বান সরকারের ছেলে।

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, গোপনে খবর পেয়ে ত্রেতা সেজে অভিযান চালিয়ে আলমগীরকে আটক করে ওই পাথরটি জব্দ করা হয়েছে। পাথরটির ওজন ছয় কেজি সাতশ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

166 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন