১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে বিসিসি অমান্য করে বিল্ডিং নির্ম্মান

আপডেট: নভেম্বর ২৯, ২০১৯

বিজয় নিউজ:: বরিশাল নগরীর রুপাতলী পটুয়াখালী সড়ক নতুন আবাসিক এলাকায় বিসিসি অমান্য করে বিল্ডিং সম্পূর্ন প্লানের বাহিরে ভবন নির্ম্মান করে জাহাঙ্গীর নামে এক ভুমিদখল বাজ।

অভিযোগ সুএে জানা যায় ভুমি দখবাজ রুপাতলী এলাকায় নতুন আবাসিক এলাকায় ১০ শতাংশ জমি ক্রয় করে । কিন্তু ভুমি দখলবাজ জাহাঙ্গীর পাশের থাকা জমি দখল করে ভবন নির্ম্মান করে। জমির মালিক সৈকত হাসান মামুন বিসিসিতে অভিযোগ দিলে বিসিসি কাজ বন্ধ করে দেয়।

জাহাঙ্গীর হঠাৎ করে ৭/৮ জন সন্তাসী নিয়ে গভীর রাতে পাশে থাকা মামুনের জমি দখল করে রাস্তা করে এবং ইট বালু দিয়ে ডালাই দেয় । সকালে উঠে এলাকাবাসি দেখে মামুনের জমি দখল করে রাস্তা করে। এলাকা বাসী জাহাঙ্গীরকে খোজ করলে তিনি পালাইয়া যায়। এই বিষয় ভুমি দখলবাজের বিরুদ্ধে মামুন থানায় অভিযোগ করবে বলে জানায়।

278 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন