১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশাল থেকে ছাড়েনি কোন যাত্রীবাহী নৌযান,দুর্ভোগে যাত্রীরা

আপডেট: নভেম্বর ৩০, ২০১৯

বিজয় নিউজ :: ১১দফা দাবিতে পূর্বঘোষণা অনুসারে নৌযানে লাগাতার কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। একারণে দুর্ভোগে পরেছেন নৌপথের যাত্রীরা। শনিবার ভোর থেকে বরিশাল নদী বন্দর হতে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। স্থানীয় রুটের নৌযানগুলোকে পন্টুন থেকে সরিয়ে রাখা হয়েছে।

যাত্রীরা জানান, কয়েকদিন আগে বাস ধর্মঘট, সপ্তাহখানেকের মধ্যেই আবার নৌ ধর্মঘটে অতিষ্ট যাত্রীরা।

বরিশাল লঞ্চ লেবার সমিতিরর যুগ্ম সাধারণ সম্পাদক একিন আলী হাওলাদার জানান, দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

শ্রমিকরা জানান, বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ১০ রুটে ৩৩টি লঞ্চ প্রতিদিন যাতায়াত করে। আর রাজধানীর সাথে যাতায়াত করে প্রতিদিন ১৪টি বিলাসবহুল লঞ্চ। নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধ, নৌশ্রমিকদের খাদ্য ভাতা প্রদান, সরকার ঘোষিত গেজেট মোতাবেক বেতন প্রদানসহ ১১দফা দাবিতে এই আন্দোলন শুরু করেছে নৌ-শ্রমিকরা।

136 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন